আওয়ার ইসলাম ডেস্ক:।। রাজধানীর রামপুরা থানাধীন মৌলভীরটেক এলাকায় অবস্থিত ইসলামী ফিকহের গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ‘জামিআতুন নূর আল-ইসলামিয়া ঢাকা’।
শনির আখড়া মুকাররম জামে মসজিদের খতিব মুফতী রুহুল আমিনের প্রতিষ্ঠিত এই জামিআ ইফতা, আদব ও মাদানী নেসাবের জন্য অনন্য মানসম্মত একটি প্রতিষ্ঠান। এখানে ছাত্রদেরকে দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে ইফতার তামরীন ও ফতোয়ার কিতাব মুতালাআ করানো হয় এবং আদব ও মাদানী নেসাবে দরস প্রদান করা হয়।
এ প্রতিষ্ঠানে ভর্তি শুরু ৮ শাওয়াল থেকে, (রমযানেও ভর্তির সুযোগ রয়েছে)। কোটা পূরণ সাপেক্ষে ভর্তি নেয়া হবে। নিজস্ব জায়গার উপর প্রতিষ্ঠিত এ জামিআটি ইফতা, আদব ও মাদানী নেসাবের জন্য বেশ উপযোগী।
২০০৯ সালে প্রতিষ্ঠিত এ জামিআয় কোটাভিত্তিক ছাত্র ভর্তি নেওয়া হয়। এখানে ছাত্রদের দরসগাহ ও ঘুমানোর জন্য আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে। জামিআয় ২৪ ঘন্টা মুতালাআর জন্য লক্ষ লক্ষ টাকার কিতাব সম্বলিত মাকতাবা সার্বক্ষণিক উন্মুক্ত রাখা হয়।
জামিআর প্রতিষ্ঠাতা মুফতী রুহুল আমিন আওয়ার ইসলামকে বলেন, ‘এখানের শিক্ষকগণ অত্যন্ত আমানতদারী ও যত্মসহকারে ছাত্রদের প্রতি সার্বক্ষণিক মেধা ও শ্রম দিয়ে থাকেন। এতে করে ছাত্ররা যোগ্য ও দক্ষ আলেম হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে।
তিনি আরো বলেন এই প্রতিষ্ঠানের আরেকটি কার্যক্রম হলো- মেয়েদের জন্য হিফজ ও মক্তব বিভাগ। আবাসিক-অনাবাসিক উভয়টির সুযোগ আছে। এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ পৃথক ও নিজস্ব ভবনে অবস্থিত। আলাদা কুরআন মশক, তালিম, খাস পর্দা, কম মনোযোগী ছাত্রীদের ব্যাপারে বিশেষ যত্ন, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যাবস্থা, গরীব ও অসহায় ছাত্রীদের জন্য আর্থিক ছাড় সহ বিভিন্ন সুবিধা রয়েছে।
জামিআর নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল-মামুন আওয়ার ইসলামকে বলেন, ‘আমাদের জামিআর প্রধান মুফতি হলেন মুফতী নূরুদ্দীন সাহেব হাফি. (যিনি বাংলাদেশের সুনামধন্য ও অন্যতম প্রতিষ্ঠান “মারকাযুদ দাওয়া আলইসলামিয়া” থেকে ফারেগ)।
এ জামিআয় ইফতা বিভাগে দরস দেন। আদব বিভাগের প্রধান আদীব, মাওলানা মারুফ হাসান যিনি মারকাযুদ দাওয়ার ফাজেল ও বিখ্যাত আদীব সফিউল্লাহ ফুয়াদ এর শাগরেদ৷ তিনি এ জামিআর আদব à¦