শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খুলনায় কাচ্চিতে খাসি বলে ভিন্ন মাংস দেয়ায় রেস্তোরাঁকে জ‌রিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে নগরীর বিভিন্ন বাজার ও হোটেল-রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অভিযানকালে ছাগীর মাংসকে খাসির মাংস বলে বিক্রী করার অপরাধে নগরীর সাত রাস্তার মোড়স্থ নূর কাচ্চি হাউজের মালিক মো: আসাদুজ্জামান নূর’কে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রয় ও ফুটপাথে বিপদজনকভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে আহসান আহমেদ রোডস্থ হটহাট কাবাব ঘরের মালিক কাজী মো: তারেক’কে ৩ হাজার টাকা ও সাত রাস্তা মোড়াস্থ আল-মদিনা বেকারী এন্ড চাইনিজ রেস্ট্রুরেন্টের মালিক মো: রেজাউল করিম’কে ৩ হাজার টাকা এবং প্রিমিসেস লাইসেন্স না থাকার অপরাধে পূর্ব বানিয়াখামার এলাকার রিয়াজ বিপণীর মালিক শেখ শামী আহসান রিয়াজ’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মিস্ত্রীপাড়া বাজারে মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে পরিচালিত অভিযানে ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, সেনেটারী ইন্সপেক্টর ও আইন শৃংখলা রাকারী বাহিনীর সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ