সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে বাস ও সিএসজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের বোয়ালখালীর রাইখালী ব্রিজ এলাকায় ঘটে এ দুর্ঘটনা ।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়া খরনখাইন ৩নং ওয়ার্ডের বৈদ্য বাড়ির বলরাম দে’র ছেলে বাবুল দে (৬০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়াগামী দ্রুতগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এতে দুজন আহত হন। তাদের হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘অটোরিকশাটিতে চালকসহ ছয়জন ছিলেন। বাসটি নেত্রকোনা থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিল। সকালে বাসটি বোয়ালখালী থেকে ছেড়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

‘ঘাতক বাসটির চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।’

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ