শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে নভেম্বরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী নভেম্বরে রাজধানীর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ময়মনসিংহের কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের পরমর্শক সেবা সংক্রান্ত চুক্তি অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) কাজ দ্রুত এগিয়ে চলছে। মতিঝিল পর্যন্ত প্রায় হয়ে গেছে। কাজ শেষ পর্যায়ে। আমরা আগামী নভেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত উদ্বোধন করতে পারবো। এমআরটি লাইন-৬ এর কাজ এবছরই শেষ করতে পারবো। সেটা আমরা আশা করছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, এ অর্থ বছরেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ তেজগাঁও পর্যন্ত শেষ করতে পারবো। সে লক্ষ্যে আমাদের কাজ এগিয়ে চলছে। পহেলা বৈশাখে বাঙালি জাতিকে আরও একটি সুখবর দিতে চাই। সেটি হচ্ছে, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনে আরও শত সেতু নির্মাণ কাজ উদ্বোধন করবেন। আগামী জুনে ১০০ সেতুর নির্মাণকাজ উদ্বোধন করতে পারবো।

কাদের বলেন, নভেম্বর নাগাদ ঢাকা শহরে বিআরটিসির বহরে ১০০ ডাবল ডেকার এসি বাস যুক্ত হবে। এ ইলেকট্রিক বাসগুলো প্রথমে সিটি সার্ভিস হিসেবে চলবে। নভেম্বরের মধ্যেই বাসের প্রথম চালান পাবো বলে আশা করছি।

তিনি আরও যোগ করেন, বিআরটিসির ১০০টি ডাবল ডেকারের মধ্যে ৮০টি ঢাকায় ও ২০টি চট্টগ্রামে চালু করা হবে। পরে অন্য বিভাগীয় শহরগুলোতেও সিটি সার্ভিস চালু করবো। তারপর যাবো জেলা পর্যায়ে।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ