শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

হজগামীদের যাতে কোন কষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘হজগামীদের যাতে কোন কষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে’, বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যায় বেইলি রোডের অফিসার্স ক্লাবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

হজযাত্রীদের যাতে কোন ধরনের কষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখে তাদের সেবা নির্বিঘ ও সহজ করতে দিক নির্দেশনা দিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'সরকারের আইনের দিকে দৃষ্টি রেখে সেবা সহজ করার পাশাপাশি হজের ডিজিটাল সেবা অভ্যস্ত করতে হবে। হজগামীদের যাতে কোন কষ্ট না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে বর্তমান সরকার হজযাত্রীদের সেবার মান আরও সহজীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।’

অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, বেসামরিক বিমান কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, সৌদি দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা জামাল আর হারবিসহ হাব সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈশ্বিক কারণে হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি পেয়েছে এ কথা উল্লেখ করে হাব’র সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম হজযাত্রীদের সেবাদান ও আচরণে আরও নমনীয় থাকতে সকল এজেন্সির প্রতি আহ্বান জানান।

-একে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ