শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

চিরনিদ্রায় শায়িত হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিরনিদ্রায় শায়িত হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শুক্রবার জুমার নামাজের পর দুপুর আড়াইটার দিকে পিএইচএ মাঠে তার জানাজা হয়। পরে বিকেল ৩টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবনের সামনে তাকে দাফন করা হয়। এ সময় তার প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্বজনরা চোখের পানিতে তাকে বিদায় জানান।

এর আগে মির্জানগর এলাকায় অবস্থিত গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সকাল সাড়ে ১০টার দিকে পিএইচএ মাঠে তার লাশবাহী গাড়িটি রাখা হয়। এরপর সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, সাভারের রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফুল দিয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৮২ বছর।

ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। এ ছাড়া কয়েক দিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৫ এপ্রিল গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর গত রোববার তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর প্রধান সমন্বয়কারী ছিলেন ডা. মামুন মোস্তাফী। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ