বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

খুলনায় সিটি নির্বাচনে বিএনপির ‘ঘোমটাপরা স্বতন্ত্র প্রার্থী’ থাকার সম্ভাবনা নাকচ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি

‘খুলনা সিটি নির্বাচনেও বিএনপির ঘোমটাপরা স্বতন্ত্র প্রার্থী থাকবে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যকে নাকচ করেছে খুলনা বিএনপি। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত ছাড়া নির্বাচনে অংশ নেবে না নেতাকর্মীরা। আর যদি কেউ অংশগ্রহণ করে তার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনটাই জানিয়েছে খুলনা বিএনপি’র শীর্ষনেতারা।

এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস (১৭ এপ্রিল) পালন উপলক্ষ্যে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নির্দিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ওই জেলাগুলোর দলীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যানদের মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক (ধানের শীষ) ছিল না, কিন্তু ঘোমটা পরে সব খানেই তাদের প্রার্থী ছিল। এই ঘোমটা পরা প্রার্থী কিন্তু সিটি নির্বাচনেও থাকবে। সিলেটের বর্তমান মেয়র আরিফ অলরেডি ঘোষণা দিয়েছেন। অন্যান্য সিটিতেও ঘোমটাপরা তাদের স্বতন্ত্র প্রার্থী রয়েছে।

এব‌্যাপা‌রে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মনা বলেন, দলীয় সিদ্ধান্ত ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। আমরা বর্তমানে আন্দোলনে রয়েছি। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না। এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করব না। আর যদি কেউ অংশ নেয় তাহলে তার বিরুদ্ধে দলের সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দলীয় সিদ্ধান্তের বাহিরে নির্বাচনে অংশ নিব না। কেন্দ্রের নির্দেশনা ছাড়া আমরা কোন নির্বাচনে যাব না।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ জুন খুলনা সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে।

জ