শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

বড় বড় মার্কেটে আগুনের ঘটনাগুলো খুবই রহস্যজনক: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বড় বড় মার্কেটগুলোতে আগুন লাগার ঘটনাগুলো খুবই রহস্যজনক বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত। অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোনো আগ্রহ নেই।

শনিবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেছেন।

বিবৃতিতে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ ধারাবাহিকভাবে দেশের বড় বড় মার্কেট ও বিপণী বিতানগুলোতে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘আজ ভোরে রাজধানীর নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন ও ব্যথিত। পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়ানক অগ্নিকাণ্ড এবং গত বৃহস্পতিবার নবাবপুর মার্কেটে আগুন লাগার কয়েক দিনের মাথায় আজ আবারো নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় প্রমাণিত হয় যে আওয়ামী অবৈধ সরকার কেবলমাত্র রাষ্ট্রক্ষমতা রক্ষা করতেই ব্যস্ত, অগ্নিকাণ্ড রোধসহ জনহিতকর কাজে তাদের কোনো আগ্রহ নেই।’

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল ফিতরের সময়ে দেশের বড় বড় মার্কেটে সংঘটিত ধারাবাহিক অগ্নিকাণ্ডে বহু মানুষ হতাহত ও ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও আওয়ামী সরকারের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এসব অগ্নিকাণ্ড নিয়ে তদন্ত কমিশন গঠিত হলেও তা কখনো আলোর মুখ দেখে না। এ সরকারের আমলে মানুষের জানমালের কোন মূল্য নেই। একের পর এক এ ধরণের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না। রাজধানীসহ দেশের বড় বড় মার্কেটে আগুন লাগার ঘটনাগুলো খুবই রহস্যজনক। ইতোমধ্যে ব্যবসায়ীসহ জনসাধারণের মনে অনেক প্রশ্নের উদ্রেক হয়েছে।’

তিনি আরো বলেন, বর্তমান শাসকগোষ্ঠীর উদাসীনতা, নির্লিপ্ততা ও জবাবদিহিহীনতার কারণে এধরনের মর্মস্পর্শী ঘটনার বারবার পুনরাবৃত্তি ঘটছে, যা কোনোক্রমেই কাম্য হতে পারে না।

রাজধানীর নিউ সুপার মাকেটে অগ্নিকাণ্ডসহ সকল অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করে মহাসচিব বলেন, ‘একই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের কাছে জোর আহ্বান জানাচ্ছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ