শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মুতাওয়াসসিতায় ৩য় রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা অসাধারণ সাফল্য অর্জন করেছে।

সানাবিয়া উলয়া'য় ৭নং, মুতাওয়াসসিতা'য় ৩, ৪, ৫, ৯ ও ইবতিদাইয়া'য় ১১ নং-সহ সর্বমোট মেধাতালিকায় স্থান পেয়েছে ৩০ জন।
এবছর পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী সংখ্যা ছিলো মোট ৪৮ জন। শতকরা ৬২.৫ জন মেধাতালিকায় স্থান পেয়েছে।

সানাবিয়া উলইয়া'য় পরীক্ষার্থী ১০ জন। মেধাতালিকায় ২ জন। মুতাওয়াসসিতা'য় পরীক্ষার্থী ১৭ জন। মেধাতালিকায় ১৪ জন। ইবতিদাইয়্যা'য় পরীক্ষার্থী ২২ জন। মেধাতালিকায় ১৪ জন।

প্রতিষ্ঠানটি মাত্র ৩য় বছরে পদার্পণ করেছে। ১ম বছর বেফাকে ১৭ জন পরীক্ষার্থীর মাঝে ৫জন ও দ্বিতীয় বছর ৩৪ জনের মাঝে ১৭ জন মেধাতালিকায় স্থান পেয়েছিলো।

উল্লেখ্য: আগামী শিক্ষাবর্ষে ২৯, ৩০ এপ্রিল ও ১লা মে ১ম শ্রেণী থেকে মেশকাত জামাত পর্যন্ত ভর্তি নেওয়া হবে। যাতায়াত: নারায়ণগঞ্জের সাইনবোর্ড/চাষাড়া থেকে যানবাহন যোগে জালকুড়ি, কড়ইতলা বাসস্ট্যান্ড। সার্বিক যোগাযোগ: 01770460046, 01886949475, 01722240642।

আজ (১৫ এপ্রিল) রবিবার দুপুর ২ টায় রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসস্থ বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করেন বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক। এ সময় উপস্থিত ছিলেন বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদরাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীলগ।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেফাকের ৪৬ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। সারা দেশের ৫০৬টি পুরুষ, ৯৫২টি মহিলা, ৩৪৯টি হিফয ও ২৩টি ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত কেন্দ্রে মোট ৬টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী ২,৭১,৩০৬ জন। এতে দরসিয়াত পুরুষ পরীক্ষার্থী ৮৫,৪৯৩ জন, মহিলা পরীক্ষার্থী ১,৫৪,৭৭৫ জন, হিফযুল কুরআন পুরুষ পরীক্ষার্থী ২৮,৮০১ জন, মহিলা পরীক্ষার্থী ৯৪৪ জন ও ইলমুত তাজবীদ ওয়াল ক্বিরাআত পরীক্ষার্থী ১২৯৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ