বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি । এ সময় রেল সচিব ও রেলওয়ে মহাপরিচালকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটিতে মানুষ যেন আনন্দে ভ্রমণ ও পরিবারের সঙ্গে কাটাতে পারে সেজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। মানুষের ঈদযাত্রা আনন্দঘন করতে রেলের ককর্মচারীরা ঈদের ছুটি ভোগ করতে পারে না।

নূরুল ইসলাম বলেছেন, প্রত্যেক যাত্রীকে টিকিট প্রদর্শনপূর্বক স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার ঈদযাত্রায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।

ট্রেনের শিডিউল বিপর্যয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রেলমন্ত্রী বলেন, এখন যেটা চলছে সেটাকে শিডিউল বিপর্যয় বলা যাবে না। কিন্তু যেহেতু এক লাইনে ট্রেন চলে সেক্ষেত্র কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমরা এবারের ঈদযাত্রায় মানুষকে নিরাপদে গ্রামে পৌঁছে দিতে চাই।

আগামীকাল সোমবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা। যা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এরই মধ্যে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। এ বছর ঈদযাত্রা ও ঈদের ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে সংগ্রহ করতে হচ্ছে যাত্রীদের।

ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি বিষয়ে রেলমন্ত্রী বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইন মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন যাত্রীরা। তাছাড়া যাত্রার দিন স্ট্যান্ডবাই টিকিট দেওয়া হবে। টিকিট ছাড়া তথাকথিত কোনো যাত্রী ট্রেন ভ্রমণ করতে পারবেন না। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে আসনের টিকিট ও দাঁড়ানো টিকেট মিলে প্রায় ৪৫ হাজার ঈদযাত্রী ঢাকা ছাড়বেন।

ঈদযাত্রায় ট্রেনে