বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিদ্যুৎ লাইনের খুঁটির তারে জড়িয়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর প্রতিনিধি >

ফরিদপুরে পল্লী বিদ্যুতের লাইনের খুঁটির সাথে বিদ্যুতায়িত হয়ে যুবরাজ শেখ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের আকুইন ভাটপাড়া গ্রামের ক্লাব বাজারে পাশে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, নিহত যুবরাজ শেখ একই এলাকার মরহুম জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি আন্তঃজেলা লাইনে পিকআপ ট্রাক চালক।

কৈজুরি ইউনিয়ন বাসিন্দা সেলিম মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে যুবরাজ বাড়ির পেছনে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটির টানার সাথে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র মতে আরও জানা যায়, প্রায় দুই মাস আগে পল্লী বিদ্যুতের পুরাতন খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি স্থাপন করা হয় যুবরাজের বাড়ির পাশে। কিন্তু খুঁটির সাথে দেয়া অ্যালুমিনিয়ামের টানা মাটিতে পুঁতে না রেখে পাশের একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। এরফলে সঞ্চালন করা ১১ হাজার ওয়াটের হাই ভোল্টেজ যুক্ত হয়ে রয়েছে ঐ তারের সাথে। গ্রামবাসীর অভিযোগ পল্লী বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় প্রতিন্রএম্ন দুর্ঘটনা ঘটছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) এ কে এম আলাউদ্দিন সাংবাদিকদের জানান, আমরা জানতে পারি ছেলেটি খাম্বার টানা খুলে কাজ করছিল। টানা খুলে দেয়ার কারণে সঞ্চালন লাইনের সাথে যুক্ত হয়ে পড়ায় ছেলেটি বিদ্যুতায়িত হয়। এ দুর্ঘটনার কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায় বলে তিনি জানান।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল জলিল সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েছিলো এবং লিখিত কোন অভিযোগ পাওয়ার পর তদন্ত-সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ