রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

যাদুরচর মাদরাসায় ইত্তিহাদুল উলামার ইসলাহী মাহফিল আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
যাদুরচর মাদরাসায় ইত্তিহাদুল উলামার ইসলাহী মাহফিল

ইত্তিহাদুল উলামা সাভার উপজেলা -এর অঙ্গ সংগঠন ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের উদ্যোগে মাসিক ইসলাহী মাহফিল আগামীকাল ১৮ জুলাই বৃহস্পতিবার বাদ আসর থেকে যাদুরচর মাদরাসা মসজিদ অনুষ্ঠিত হবে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া আহলিয়া দারুল উলূম বনশ্রী রামপুরার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা ইয়াহইয়া মাহমুদ হাফিজাহুল্লাহ।

বিশেষ অতিথি যাদুরচর মাদরাসার মুহতামিম ও ইত্তিহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী এবং জামিয়াতু ইব্রাহীম আ. মাদরাসা, ঝাউচর, হেমায়েতপুরের মুহতামিম মুফতি জাহিদুল ইসলাম কাসেমী। 

যাদুরচর মাদরাসার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত সময়োপযোগী এই আয়োজনে সভাপতিত্ব করবেন ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের সভাপতি মুফতি আব্দুল হাই।

ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মাওলানা আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কুদ্দুস ইসলাহী মাহফিল সফলে সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ