রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সৌদি সফরে ধর্ম উপদেষ্টা, হজের খরচ কমানোর আপ্রাণ চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশের হজযাত্রীদের খরচ কমানোর পদক্ষেপের অংশ হিসেবে সৌদি আরব সফর করেছেন ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন। গত বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) তিনি বিশেষ সফরে সৌদি পৌঁছান।

আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) আওয়ার ইসলামকে ধর্ম উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ইকরামুল হক জানান, গত বৃহস্পতিবার ( ২৬ সেপ্টেম্বর) ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সৌদি আরব গেছেন। সেখানে কম খরচে হজ পালনে দুই প্যাকেজে আসতে পারবেন বাংলাদেশ থেকে হজযাত্রীরা- এই বিষয়ে সৌদি হজ ও ওমরাহ্ মন্ত্রীর সাথে বৈঠক করবেন ধর্ম উপদেষ্টা।

এছাড়া, ধর্ম উপদেষ্টা মক্কায় পৌঁছে বাংলাদেশ হজ মিশনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে জানিয়েছেন, বিমান ভাড়া, মক্কা মদিনায় বাড়ি ভাড়া কমানো ও আকাশপথের পাশাপাশি সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর মাধ্যমে হজের খরচ সাধারণ মানুষের কাছে সহনীয় পর্যায়ে আনা হবে- এ বিষয়ে সৌদি সরকারকে অনুরোধ করবে বাংলাদেশ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ