রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে হেফাজতে ইসলামের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

সদ্য কারামুক্ত, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফুল নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গুলশানের বাসায় গেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ’র কেন্দ্রীয় নেতারা।

আজ শনিবার (৫ অক্টোবর) দুপুরে মাহমুদুর রহমানের বাসায় যান হেফাজত নেতারা। এ সময় হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহমুদুর রহমান।

মাহমুদুর রহমান বলেন, ছাত্র জনতার রক্তাক্ত অভুত্থান পরবর্তী এই সরকারকে কোনভাবেই ব্যর্থ করা যাবে না। এই সরকারকে ব্যর্থ করলে ইন্ডিয়া লাভবান হবে।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও জামিয়া মাদানীয়া বারিধারা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মনির হোসাইন কাসেমীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারি মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ আজাদী, সহকারি দপ্তর সম্পাদক মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল, ঢাকা মহানগর কমিটির সহকারি অর্থ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মাসউদ কাফি।

হেফাজত ইসলামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সাহসী প্রতিবাদকারী অগ্নিপুরুষ মাহমুদুর রহমান। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে তাঁর ত্যাগের কথা আমরা যেন ভুলে না যাই। ‌আমরা উনার বিরুদ্ধে দায়ের করা হয়রানি মূলক সকল মামলা অবিলম্বে প্রত্যাহার চাই। বরং দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, জেল জুলুম নির্যাতন সহ্য করে, রক্ত দিয়ে ত্যাগ স্বীকার ও বীরত্ব দেখানোর জন্য তাঁকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানাতে হবে।

এসময় তাঁরা দেশ, জাতি, মানবতা রাষ্ট্রের নাগরিকদের মানবাধিকারসহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ