রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কেন্দ্রীয় পরীক্ষায় ভালো ফলাফল, ফ্রি-তে ওমরায় গেলেন ৪ শিক্ষার্থী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী জুবায়ের খান, ময়মনসিংহ:

কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায় 'সানাবিয়া উলইয়া' জামাতে কৃতিত্বের স্বাক্ষর রাখায়' পবিত্র ওমরা হজ্বের সুযোগ পেয়েছে ময়মনসিংহের 'ফুলপুর আদর্শ মাদরাসা'র চার শিক্ষার্থী। 

মাদরাসা সূত্রে জানা গেছে, গতবছর (৪৭তম কেন্দ্রীয় পরীক্ষা ১৪৪৫ হিজরি/ ২০২৪ইং) 'ফুলপুর আদর্শ মাদরাসা' থেকে কেন্দ্রীয় পরিক্ষায় অংশগ্রহণ করে ১০০ জন শিক্ষার্থী, মেধা তালিকায় স্থান পেয়েছে ৪৮ জন। এর মধ্যে 'সানাবিয়া উলইয়া' জামাত থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে চারজন। মো: তারেকুল ইসলাম ৫৭তম, মোহা: আজহারুল ইসলাম ৪৮তম, রাইসুল ইসলাম ৫৯তম ও সাইফ আহমদ ৪৩তম স্থান অর্জন করেছে। 

ফুলপুর আদর্শ মাদরাসা'র প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামিম হযরত মাওলানা আবু রায়হান-এর ঘোষণা ছিল, সানাবিয়া উলয়াতে যারা মেধা তালিকায় স্থান পাবে তাদের জন্য থাকবে "পবিত্র উমরা" পালন করার সুবর্ণ সুযোগ। সেই ঘোষণা অনুযায়ী সানাবিয়াতে মেধা তালিকায় উত্তীর্ণ চারজনকে ওমরা করানো হচ্ছে।

সেই সাথে শিক্ষার্থীদের পিছনে কঠোর মেহনত করায় মাদরাসার নাজেমে তালিমাত মুফতী আলমগীর হোসেনকেও ওমরাহ আদায় করানো হচ্ছে। গত ৫ই অক্টোবর শনিবার তারা ওমরাহের উদ্দেশ্যে দেশত্যাগ করেন।

এছাড়াও অন্যান্য জামাতের মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে যথাযথ সম্মাননা।

ফুলপুর আদর্শ মাদরাসার মুহাদ্দিস মুফতী শামসুল হক আওয়ার ইসলামকে জানান, 'উপরের ক্লাসে উঠে সাধারণত শিক্ষার্থীরা ঢাকামুখী হয়ে যায়, এদিক-সেদিক চলে যায়, তাদেরকে জমিয়ে রাখার জন্য এসব উৎসাহের আয়োজন। তারপরও ভালো ছাত্রগুলো রাখা কঠিন হয়ে যায়, এদিক সেদিক ছুটে যায়। আমাদের চেয়ে ভালো কোন প্রতিষ্ঠানে গেলে খুশি হই, ভালো লাগে। কিন্তু কষ্ট লাগে যখন কিছু ছেলে তুলনা মূলক ছোট মাদ্রাসায় ভর্তি হয়।গেলে আমাদের চেয়ে ভালো জায়গায় যাক, কোন আপত্তি নাই, মন খুলে দোয়া করি, তারপরও তাদের জন্যও দোয়া করি, জীবনে সফল হোক,ভবিষ্যৎ উজ্জল হোক'।

তিনি আরও বলেন, 'সানাবিয়া এবং ফযিলত মারহালার জন্য 'পবিত্র ওমরা'র ঘোষণা অব্যাহত আছে, এছাড়া অন্যান্য মারহালায় এক থেকে পাঁচ পর্যন্ত মেধা তালিকায় স্থান পেলে তাদের জন্যও থাকবে "পবিত্র ওমরা" পালনের এই সুযোগ'।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ