সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

যশোর জেলা ফতোয়া বোর্ডের সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাযী, যশোর প্রতিনিধি:

যশোর জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে 'যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উলামায়ে দেওবন্দের অবদান ও করণীয়' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় যশোর জিলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উলামায়ে দেওবন্দের অবদান ও  করণীয় বিষয়ে আলোচনা করেন ঢাকা সাইন্সল্যাব বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল। বিশেষ আলোচক হিসেবে ট্রান্সজেন্ডার ও সমকামিতার ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক , দৈনিক আমার দেশ পত্রিকার সাবেক সহ-সম্পাদক  মাওলানা শরীফ মুহাম্মদ।

ফতোয়া বোর্ডের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী,  যশোর জেলা কওমি মাদরাসা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হুসাইন, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, হেফাজতে ইসলাম যশোর জেলার সেক্রেটারি মাওলানা নাজির উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি শামসুর রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর পৌর শাখার সভাপতি মুফতী হাফিজুর রহমান, মুফতি আমানুল্লাহ কাসেমী প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ