|| হাসান আল মাহমুদ ||
সাবেক এমপি মুফতি শহিদুল ইসলাম রহ. এর সন্তান মুফতি তালহা ইসলামকে নড়াইল-২ আসনের এমপি পদপ্রার্থী ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
আজ বুধবার (৬ নভেম্বর) নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জমিয়তের এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলটির মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এছাড়া মুফতি তালহা ইসলামকে নড়াইল জেলা জমিয়তের নবনির্বাচিত সভাপতি, নড়াইল তরুণফৌজের অভিভাবক ঘোষণা করা হয়েছে।
সভায় মুফতী শহীদুল ইসলাম (কালিয়া)কে সাধারণ সম্পাদক ও মোঃ সোহেল সরদারকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট নড়াইল জেলা জমিয়তের কমিটি ঘোষণা করা হয়।