বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

ইসলামি বইমেলায় প্রকাশনিগুলোর নতুন বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

চলছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত ইসলামি বইমেলা। এবারের বইমেলাটি অন্য বছরগুলোর চেয়ে অনেক ব্যতিক্রম ও সমৃদ্ধ। প্রকাশনিগুলোর স্টল সেটআপ, সৌন্দর্য্য বর্ধনসহ নানা বৈচিত্র্যে সমৃদ্ধ বইমেলা।

বইমেলা মানেই তো নতুন বইয়ের ঘ্রাণে নতুন আমেজের ঢেউ। বইমেলাকে কেন্দ্র করে লেখক-প্রকাশকের নিদ্রাহীন শ্রমের রাত অতিবাহিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে এবার বইমেলায় ৮৫টি স্টল বরাদ্দ পেয়েছে। ৮৫টি প্রকাশনার কে কয়টি বই এবারের বইমেলায় হাজির করেছে বা মেলা উপলক্ষে প্রকাশ করেছে সেসবের খোঁজখবর নিতে এক বিকেলে (৩ নভেম্বর রবিবার) বিকেলে হাজির হই মেলা প্রাঙ্গণে।