বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রত্যন্ত অঞ্চলে না চাইতে পারা গরীব অসহায়ের মাঝে শীতের ভালোবাসা পৌঁছে দিতে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ ‘শীতবস্ত্র বিতরণ ২০২৪’ উদ্যোগ নিয়েছে।

এ ভালোবাসা বিতরণ ১ মাস ব্যাপী চলবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব।

তিনি জানান, বিশেষত গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী ইত্যাদি দেশের উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় কম্বল, চাদর, শীতের টুপি, মশারি বিতরণ করা হবে, ইনশাআল্লাহ।

এছাড়া, সাতক্ষীরাতেও শীতের এই ভালোবাসা বিতরণ কার্যক্রম চালানোর ইচ্ছে আছে বলে জানান মাওলানা গাজী ইয়াকুব।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে না চাইতে পারা গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র দিয়ে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ:

প্যাকেজসমূহের মধ্যে রয়েছে:  কম্বল- ৪৮৫ টাকা, মশারী- ২৫০ টাকা, শীতের টুপি ও চাদর- ২৭৫ টাকা।

নগদ: 01920781792, বিকাশ: 01643-784193, বিকাশ: 01670120537।

ব্যাংক একাউন্ট: তাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ চলতি হিসাব নং-০২১১২২০০০০৮৫২ আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, মিরপুর-১, ঢাকা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ