|| হাসান আল মাহমুদ ||
দেশের সাম্প্রতিক ঘটনায় সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামি দলগুলো। দলগুলোর মতে, তৃতীয় একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘৃণ্য উদ্যোগ নিয়েছে। এ পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতির উত্তরণ ঘটানোর আহ্বান জানান দলগুলোর নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাà¦