|| কাউসার লাবীব ||
সবকিছু ঠিক থাকলে প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো তাদের মাঠ গুছাচ্ছে। মাঠ গুছাচ্ছে দেশের ইসলামী দলগুলোও।
নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ইসলামী রাজনৈতিক দল ১০টি। এরমধ্যে বেশকিছু দলের সঙ্গে কথা হয় তাদের নির্বাচনী প্রস্তুতি নিয়ে।
দেশের অন্যতম বৃহৎ ইসলামি রাজনৈতিক দল ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, শুধু নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো পদক্ষেপ আমরা সাধারণত নিই না। আমাদের নির্বাচনী প্রস্তুতি সারা বছরই থাকে। সারাবছরই আমরা আমাদের দলীয় কাজ চালিয়ে থাকি। নির্বাচনের প্রস্তুতি নিয়ে থাকি।
‘তবে দীর্ঘ একটা à