বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

পাকিস্তান থেকে সুদের সম্পূর্ণ অবসান ঘটবে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান

|| বিন ইয়ামিন ||

জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, নিজেদের ইচ্ছেমতো নির্বাচন করে আমাদের বিভ্রান্ত করা যাবে না। আমরা সংবিধানে মানবাধিকার সংরক্ষণের ব্যবস্থা করেছি। ইনশাআল্লাহ, আমাদের প্রচেষ্টার মাধ্যমে পাকিস্তান থেকে সুদের সম্পূর্ণ অবসান ঘটবে।

রবিবার (১৯ জানুয়ারি) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার বিভাগের একটি জেলা অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব বলেন তিনি।

মাওলানা ফজলুর রহমান অভিযোগ করেন, খাইবার পাখতুনখোয়ার ধর্মীয় মূল্যবোধকে দুর্বল করার জন্য এনজিওগুলোকে ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, ‘মাদরাসা, ইসলামী শিক্ষা ও রাজনীতির সুরক্ষা আমাদের দায়িত্ব। বর্তমান সংসদগুলোর কোনো গুরুত্ব নেই। এমন সংসদ তো আমি নিজেই মাটি দিয়ে বানাতে পারি।’ 

তিনি আরও বলেন, আমাদের প্রদেশ আগুনে পুড়ছে। খাইবার পাখতুনখোয়া ও কেন্দ্রীয় সরকারে কার্যকর কোনো প্রশাসন নেই। বর্তমান সরকার অযোগ্য লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে। আজ রাজনীতির লক্ষ্য হয়ে গেছে শুধু ক্ষমতা দখল। 

নির্বাচন প্রসঙ্গে মাওলানা ফজলুর রহমান বলেন, নিজেদের পছন্দমতো নির্বাচন ব্যবস্থা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এমন নির্বাচন অতীতে হাসিনা ওয়াজেদও করেছিলেন বলে তিনি মন্তব্য করেন। সূত্র: ডেইলি আওসাফ

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ