বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

সফর শেষে ফিরে গেলেন সাইয়েদ আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আতাউল্লাহ নাবহান ||

পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষ করে দিল্লি ফিরে গেলেন জানেশীনে শায়খুল ইসলাম, বিশ্ববিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আওলাদে রাসুল, আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী।

আজ রবিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল ৩টায় দিল্লির ফ্লাইট ধরেন তিনি।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মিরপুরের জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।  

আমিরুল হিন্দ মাওলানা সাইয়েদ আরশাদ মাদানীকে বিদায় দিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ -এর মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও উলামায়ে কেরামের প্রতিনিধি দল।

আরো ছিলেন মুফতি এনাম, হাফেজ মাওলানা মুহসিন, মাওলানা শামছুল আরিফিন খান সাদী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা সাইফুদ্দিন ইউসুফ ফাহিম, মুফতি জাবের কাসেমী, মাওলানা মঈনুদ্দিন মানিক, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নাঈম কাসেমী, মাওলানা মিনহাজুল ইসলাম সহ বহু উলামায়ে কেরাম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ