গাজীপুরের টঙ্গীর তুরাগ পাড়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম পর্ব। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মাধ্যমে শুরু হয় বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তর এই জমায়েত। আম বয়ান করেছেন মাওলানা ইবরাহিম দেওলা। তরজমা করেছেন মাওলানা জুবায়ের আহমাদ।
বয়ানে আল্লাহ তায়ালার হক পালন ও মানুষ সৃষ্টির উদ্দেশ্য কিসে দুনিয়া ও দুনিয়ার মানুষের সুখ তা নিয়ে আলোচনা করা হয়েছে।
বয়ানে বলা হয়েছে, আল্লাহ তায়ালা দুনিয়াকে পরীক্ষার জন্য বানিয়েছেন। তিনি কখনো নেয়ামত দিয়ে পরীক্ষা করেন আবার কখনো নেয়ামত কেড়ে নিয়ে পরীক্ষা করেন। যে এই পরীক্ষায় আল্লাহর ওপর ভরসা রাখতে পারে সে সফল হবে। এজন্য আল্লাহ তায়ালা যেই দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে হবে।