|| হাসান আল মাহমুদ ||
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বহু বছর আমরা (বিএনপি ও জমিয়ত) একসঙ্গে কাজ করেছি। স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা (জমিয়ত) যুক্ত ছিলেন। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। বিদ্যমান রাজনৈতিক অনেক বিষয়ে আমরা একমত হয়েছি।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে করা বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুà¦