শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কুরআনের হাফেজাকে বিয়ে করলেন সারজিস আলম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কুরআনের হাফেজাকে বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (৩১ জানুয়ারি) গাজিপুরের রাজিন্দ্র রিসোর্টে আসরের নামাজের পর পারিবারিকভাবে বিবাহ কার্য সম্পন্ন করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে বিয়ে সংক্রান্ত বিষয়ে তথ্যটি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

এদিকে সারজিসের শশুরবাড়ির সূত্রে জানা গেছে, তার স্ত্রী একজন কুরআনের হাফেজা। একবোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি সবসময়ই পর্দা করে চলেন। তাই তার নাম প্রকাশ করতে গণমাধ্যমের কাছে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা।

সূত্রে আরও জানা যায়, সারজিস আলমের শশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নে লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ