শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইজতেমার ময়দানে আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার ৫৮তম আসরের প্রথম পর্বে আলেমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধায় বিশ্ব ইজতেমার আলেমদের মজলিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় মজলিসে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খ সাজিদুর রহমান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ আলেম উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রকমারি ডটকমের মাহমুদুল হাসান সোহাগ।

এর আগে বিকেল তিনটার দিকে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের (গেট-২) দিয়ে প্রবেশ করেন হাসনাত আব্দুল্লাহ। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকের সঙ্গে মোলাকাত করেন তিনি। ময়দানে তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

ময়দানে প্রবেশের পর তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন হাসনাত আব্দুল্লাহ। এরপর ইজতেমা ময়দান পরিদর্শন করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদূর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, তাবলীগ জামাতের শূরায়ি নেজামের উদ্যোগে গত বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) থেকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ