গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অবস্থিত বিশ্ব ইজতেমা মাঠ পেলেন দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। তারা দ্বিতীয় ধাপের ইজতেমা করার জন্য প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে তারা ময়দান বুঝে নেন ।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম পর্বের ইজতেমা শেষে এখন দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিকট আজ হস্তান্তর করা হলো। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি ময়দান হস্তান্তর করবেন তারা।
ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকà¦