শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আওয়ার ইসলাম কার্যালয়ে দুই বুজুর্গ আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাঈমুর রহমান নাঈম
বিশেষ প্রতিবেদক

আওয়ার ইসলাম কার্যালয়ে এসেছেন দেশের বিশিষ্ট দুজন বুজুর্গ আলেম। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ-চৌধুরাপাড়ায় অবস্থিত ইসলামভিত্তিক শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলাম কার্যালয়ে আসেন তাঁরা।  

বুজুর্গ দুই আলেম হলেন দেওবন্দি চিন্তা-দর্শনের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব শায়খুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মাদানি রহ.-এর আশেক জামিয়া মাদানিয়া দারুল উলুম দক্ষিণাগাও, ঢাকার মুহতামিম আল্লামা মুফতি আব্দুর রাজ্জাক আল হুসাইনী ও দক্ষিণবঙ্গের বরেন্য আলেম ও বুজুর্গ আল্লামা আবদুল মান্নান কাশিয়ানি হুজুর রহ.-এর মেয়ে জামাতা জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম পীরজঙ্গি মাদরাসা ঢাকার মুহতামিম ও শায়খুল হাদিস আহলে দিল বুজুর্গ মাওলানা আব্দুল হাফিজ কাসেমি।

এসময় বুজুর্গ আলেমদ্বয় আওয়ার ইসলাম সম্পাদকের সঙ্গে মতবিনিময়, কর্মীদের নসিহত ও সংবাদমাধ্যমটির উন্নতি-অগ্রগতির জন্য দোয়া করেন তাঁরা।

আল্লামা আব্দুর রাজ্জাক আল হুসাইনী বলেন, 'আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব আমার স্নেহের ছাত্র-শাগরেদ। ইতিমধ্যে আওয়ার ইসলাম সাংবাদমাধ্যমটি আলেম-উলামা, দ্বীনদ্বার ভাই-বোনদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। আওয়ার ইসলামের দাওয়াতি কাজ, মেহনত আগামী দিনে আরো ব্যাপক হবে বলে আশা রাখি।

তিনি মনে করেন, দারুল উলুম দেওবন্দের চিন্তা-দর্শনের মুখপত্র হিসেবে কাজ করছে আওয়ার ইসলাম। আওয়ার ইসলাম পরিবারকে আল্লাহ তায়ালা দ্বীনের জন্য কবুল করুন।'

আওয়ার ইসলামের কর্মীদেরকে নানা উৎসাহমূলক নসিহত, দোয়া, পরামর্শমূলক আলোচনা ও আওয়ার ইসলামের কর্মীদের ব্যাপকভাবে উৎসাহিত করেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল হাফিজ কাসেমি

তিনি মনে করেন, আওয়ার ইসলাম একটি দ্বীনি মিডিয়া। কাজটি দ্বীনের অনেক বড় খেদমত। তিনি  এ সংবাদমাধ্যমকে দ্বীনের একটি মেম্বার বলে আখ্যায়িত করেন।

মাওলানা আব্দুল হাফিজ কাসেমি বলেন, আওয়ার ইসলাম দারুল উলুম দেওবন্দের চিন্তা-চেতনার ধারক-বাহক হিসেবে কাজ করে যাচ্ছে।

এরপর এই বুজুর্গ আলেম সম্পাদক ও সকল স্টাফদের নিয়ে কান্না বিজোড়িত কণ্ঠে বিশেষ দোয়া পরিচালনা করেন।

এদিকে এই দুই বুজুর্গ আলেমের আগমনে আওয়ার ইসলামের কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ-উদ্দীপনা বিরাজ করছে। তারাও দুই বুজুর্গকে কাছে পেয়ে দোয়া নিয়েছেন। সকলেই মোনাজাতে শরিক হয়ে আওয়ার ইসলামের উন্নতি-অগ্রযাত্রার জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মারকাযু শাইখিল ইসলাম আল মাদানীর মুহতামিম মুফতি আবদুল আলীম, জামিয়া দ্বীনিয়া শামসুল উলুম পীরজঙ্গি মাদরাসার উস্তাদ মাওলানা জিয়া উদ্দিন প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ