বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান হেফাজত মহাসচিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান

|| হাসান আল মাহমুদ ||

ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান।

তিনি শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি এ আহ্বান রাখেন।

হেফাজত মহাসচিব প্রধান উপদেষ্টাসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ করে বলেছেন, ঐকমত্য আমরা সকলেই চাই। ঐকমত্য ছাড়া কোনো সফলতা সম্ভব নয়। ঐক্য হতে হলে আল্লাহর কিতাব ও রাসুলুল্লাহর সুন্নাহ তথা ইসলামকে সামনে রেখে ঐক্যবদ্ধ হতে হবে। সবার জন্য ইসলাম। সবার জন্য কুরআন ও সুন্নাহ।

তিনি আশা রেখে বলেন, ইসলামকে সামনে রেখে চললে আশা করি বাংলাদেশ এগিয়ে যাবে। আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত মহানবী সা.কে বিচারপতি মানবে না, সমস্যা সমাধানকারী মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না।

‘এজন্য সবাইকে অনুরোধ করব, এমনভাবে আমরা সংস্কার করব, যাতে করে ইসলামবিরোধী কোনো আইন বাস্তবায়ন হতে না পারে। সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন আমরা চাই। বিসমিল্লাহির রহমানির রহীম শুরুতে চাই। কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, এ নিশ্চয়তা আমরা চাই।’- বলেন মহাসচিব।

আল্লামা শায়খ সাজিদুর রহমান আরও বলেন, আল্লামা আহমদ শফী রহ. এর মাধ্যমে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের হেফাজতের জন্য, রাসুলুল্লাহ সা. এর ইজ্জত রক্ষার জন্য। মহানবী সা. অধিকার দিয়েছেন সর্বশ্রেণির মানবজাতির। শ্রমিকের অধিকার, নারীর অধিকার, সবকিছুর অধিকার একমাত্র ইসলামে রয়েছে। রাসূল সা. এর আদর্শের মধ্যে। 

তিনি আহ্বান রেখে বলেন, সকলের কাছে আশা রাখব, ইসলামকে সামনে রেখে, কুরআন-সুন্নাহকে সামনে রেখে ঐক্যবদ্ধ পৌঁছাব, সংস্কার করব। তাহলে আর কোনো ফ্যাসিবাদ পুনঃর্বার এ দেশে আর ক্ষমতায় আসতে পারবে না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ