|| মুফতি মুহাম্মাদ শোয়াইব ||
আমাদের আকাবির ও আসলাফগণের জীবিকা নির্বাহের পদ্ধতি কী ছিল? এটি একটি বড় প্রশ্ন। কওমি তরুণদের জন্য এই প্রশ্নের উত্তরই হতে পারে পথের দিশা। হতে পারে উজ্জল দৃষ্টান্ত। তাহলে আর বর্তমান যামানার বিভিন্ন কথায় বিভ্রান্ত হওয়া লাগবে না।
ইমাম যাহাবী (মৃত্যু ৭৪৮ হিজরি/১৩৪৮ খ্রিস্টাব্দ) রচিত গ্রন্থ سِيَر أعلام النبلاء অধ্যয়ন করলে এক বিস্ময়কর তথ্য সামনে আসে—এতে উল্লেখিত বহু পণ্ডিত ছিলেন ব্যবসার সঙ্গেও জড়িত। ইলম ও বাণিজ্যের এক অপূর্ব সমন্বয় গঠিত এই আকাবির-আসলাফগণের জীবনীতে আমরা দেখতে পাই, তারা একাধারে ছিলেন উচ্চস্তরের আলেম ও সফল ব্যবসায়ী। এতে উল্লেখিত শত শত আশ্চর্যজনক তথ্য ও ঘটনা ইলমের সঙ্গে ব্যবসার সম্পর্ককে উজ্জ্বল করে তোলে।