বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

চরমোনাই মাহফিলে বৃহত্তর ঐক্যের ডাক মজলিস আমিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
চরমোনাই মাহফিলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

|| আমানুল্লাহ নাবিল মামদুহ ||

চরমোনাই মাহফিলে বৃহত্তর ঐক্যের ডাক দিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

তিনি বলেছেন, বর্তমান বাংলাদেশে ইসলামী চারটি পক্ষ রয়েছে, যাদের সাথে আমাদের ঈমান, তাওহিদ ও রিসালাত ছাড়া কিছু শাখাগত, ফিকহি মাসালাগত ও আকিদাগত সামান্য মতপার্থক্য রয়েছে। তবে আমরা সবাই একটি কথায় একমত যে আমরা সবাই আল্লাহর জমিনে ইসলামী হুকুমত কায়েম করতে চাই।

দেওবন্দি ধারার বাইরে জামায়াতে ইসলামী, সুন্নি এবং আহলে হাদীস আন্দোল