বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

আলেমদের জীবিকা নির্বাহে আকাবিরদের পথ ও পদ্ধতি (২য় কিস্তি)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি মুহাম্মাদ শোয়াইব ||

হিজরী ৩২ (৬৫৪ খ্রিষ্টাব্দ)-এ অফাতপ্রাপ্ত সাহাবি আবদুর রহমান বিন আওফ (রা) মদিনায় হিজরত করে এসে দরিদ্র অবস্থায় ছিলেন। কিন্তু ব্যবসার মাধ্যমে তিনি ইসলামি ইতিহাসের অন্যতম বৃহৎ পুঁজির মালিক হয়ে ওঠেন। ইমাম যাহাবী (রহ) তাঁর আস-সিয়ার গ্রন্থে তাঁর বিশাল সম্পদের বিবরণ দিয়ে বলেন:
"تصدق ابن عوف على عهد رسول الله.. بشطر ماله أربعة آلاف، ثم تصدق بأربعين ألف دينار، وحَمل على خمسمئة فرس في سبيل الله، ثم حمل على خمسمئة راحلة في سبيل الله، وكان عامة ماله من التجارة". 

"ইবন আওফ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে নিজের সম্পদের অর্ধেক চার হাজার দিরহাম দান করেন। এরপর চল্লিশ হাজার দিনার দান করেন। পাঁচশো ঘোড়া আল্লাহর রাস্তায় ব্যয় করেন। এরপর পাঁচশো উট আল্লাহর রাস্তায় ব্যয় করেন। তাঁর অধিকাংশ সম্পদ ব্যবসা থেকেই আসে।"