|| হাসান আল মাহমুদ ||
দেশের রাজনৈতিক পট পরিবর্তনে নতুন করে কর্মতৎপরতা বাড়ে ইসলামিক রাজনৈতিক দলগুলোর। নিজ নিজ অবস্থান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করছে দলগুলো। কেন্দ্র থেকে তৃণমূলে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত দেখা যাচ্ছে দলগুলোর নেতাকর্মীদের।
এদিকে রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে ইসলামী দলগুলোর সমন্বয়ে পৃথক ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’ গঠনের চেষ্টা রয়েছে। কিন্তু পরস্পরবিরোধী অবস্থানে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফের সেই প্রচেষ্টা শুরু হয়েছে। তাদের লক্ষ্য, সারা দেশের ভোটকেন্দ্রে ইসলামী দলগুলোর একটি বাক্স পাঠানো।
নতুন প্রেক্ষাপটে একটি ‘নির্বাচনী ঐক্য’ গড়তে বিভিন্ন ইসলামী দল পারস্পরিক যোগাযà§