বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

যেভাবে দেখবেন বেফাকের ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কাল (২৬ রমজান, বৃহস্পতিবার, ২৭ মার্চ) প্রকাশিত হতে যাচ্ছে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

রবিবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বোর্ডটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  ‘বৃহস্পতিবার দুপুর ১২.০০ টায় বেফাকের পুরাতন ওয়েবসাইট www.wifaqresult.com-এ প্রকাশিত হবে ইনশাআল্লাহ। এ সময় শুধু ২০২৫ সালের নতুন ফলাফলই প্রদর্শন করা হবে। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ফলাফল এই ওয়েবসাইটে শাওয়াল মাস থেকে দেখা যাবে।’

পড়ুনকবে দিচ্ছে দাওরায়ে হাদিসের ফলাফল?

যেভাবে দেখবেন ফলাফল

বেফাক জানায়, ‘প্রাথমিক ফলাফলের মুদ্রিত কপি এ বছর সারাদেশের প্রতি মাদরাসায় ব্যাপকভাবে প্রেরণ না করার সিদ্ধান্ত হয়েছে। যারা হার্ডকপি পেতে আগ্রহী, তারা বেফাকের পরীক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন। চাহিদা পেশ করলে পরীক্ষা বিভাগ থেকে সুবিধাজনক সময়ে সরবরাহও করা হবে।’

এদারা, বি, দ্বীনি, ও ইভোলার বেফাকভুক্ত মাদরাসাসমূহ তাদের মাদরাসাওয়ারি ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল দেখতে ইলহাকের পরে স্পেস দিয়ে বিজয় কিবোর্ডে এদারা, বি, দ্বীনি ও ইভোলা লিখুন। যেমন- ছবিতে দ্রষ্টব্য :

এছাড়া, ব্যক্তিগত ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে wifaqedu.com সাইটে প্রবেশ করে সন মারহালা ও রোল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পাবেন।

মাদরাসা ওয়ারি ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে wifaqedu.com এই ঠিকানায় প্রবেশ করে সন মারহালা ইলহাক নম্বর দেওয়ার পর বেফাকে দেওয়া আপনার মাদরাসার ফোন নম্বরের শেষের দুইটি নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছিল। শুরু হয়েছিল ০৩ ফেব্রুয়ারি-২০২৫ থেকে। এ বছর সর্বমোট ৪৯টি জোনের আওতায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছে ৫ মারহালার/জামাতের (স্তর/ক্লাস) শিক্ষার্থীরা। স্তরগুলো হলো: ইবতিদাইয়্যাহ (তাইসীর), মুতাওয়াসসিতাহ (নাহবেমীর),  সানাবিয়া (কাফিয়া), সানাবিয়া উলিয়া (শরহে বেকায়া) ও ফযীলত (মিশকাত)।

পরীক্ষা সারাদেশের ২২৭১টি মারকাজে হিফয-কিরাআতসহ ৭টি মারহালায় ৩,৪৯,৭৭৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে ছাত্র ১,৪৭,২১২ এবং ছাত্রী ২,০২৫,৬৪। সারাদেশে বেফাকভুক্ত প্রায় ২৯ হাজার মাদরাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে ১৭,৩৬২টি মাদরাসার শিক্ষার্থীরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ