বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম জমাদিউস সানি মাস শুরু, রমজানের বাকি আর তিন মাস বায়তুল মোকাররমে আজ কেরাত সম্মেলন, তেলাওয়াত করবেন ৭ দেশের কারী সম্মিলিত ইমাম খতীব পরিষদের সৌদি আরব শাখার আহ্বায়ক কমিটি গঠন একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম

নির্মাণ শেষেও তালাবদ্ধ খিলগাঁও কবরস্থান মসজিদ, খুলে দেওয়ার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলগাঁও-তালতলা কবরস্থানসংলগ্ন দৃষ্টিনন্দন মসজিদটির নির্মাণকাজ শেষ হলেও এখনো তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়নি। নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও মসজিদটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা ও কবর জিয়ারতে আসা মুসল্লিদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। দ্রুত মসজিদটি নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির (খোকন) এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকীসহ স্থানীয় কয়েকজন রাজনীতিবিদ মসজিদ ও কবরস্থান পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে এক ভিডিও বার্তায় মুফতি নুরুল আলম ইসহাকী বলেন, দীর্ঘদিন ধরে মসজিদটি বন্ধ থাকায় এলাকার মুসল্লিরা সেখানে নামাজ আদায় করতে পারছেন না। ফলে তাদের অন্য মসজিদে গিয়ে নামাজ পড়তে হচ্ছে। বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আলহাজ মো. আবদুস সালামের প্রতি মসজিদটি দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, কারিগরি বা প্রশাসনিক জটিলতা থাকলেও তা সমাধানের উদ্যোগ নিয়ে মসজিদটি সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা প্রয়োজন।

পরে পৃথক এক ভিডিও বার্তায় মুফতি নুরুল আলম ইসহাকী জানান, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। প্রতিমন্ত্রী তাঁকে আশ্বস্ত করেছেন, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে মসজিদটির তালা খুলে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

স্থানীয় মুসল্লিরা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মসজিদটিতে নিয়মিত নামাজ আদায়ের সুযোগ তৈরি হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ