রাজধানীর শাহবাগের জাতীয় ঈদগাহ ও হাইকোর্ট মাজার সংলগ্ন পৃথক স্থান থেকে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে লাশ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুজনের মধ্যে একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অপরজনের বয়স প্রায় ৪৫ বছর। তাদের কারো ঠিকানা বা পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সুপ্রিম কোর্টসংলগ্ন হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহ এলাকার দুটি পৃথক স্থানে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। এর মধ্যে একজনকে শিক্ষাভবনের বিপরীত পাশে সুপ্রিম কোর্টের পানির পাম্পের কাছে এবং অপরজনকে জাতীয় ঈদগাহের প্রধান ফটকের উত্তর পাশে বটগাছের নিচে ফুটপাতের ওপর পড়ে থাকতে দেখা যায়। ওই স্থানটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিপরীত পাশে।
পথচারীরা বিষয়টি শাহবাগ থানায় জানালে থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক হাসান ঘটনাস