রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বঙ্গবন্ধু মহাসড়কে বাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল প্লাজায় যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। এই আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুক্রবার (২৪ নভেম্বর) বেলা ১২টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। এতে গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে জানান, আজ দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমাদের দুটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

জানা গেছে, বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ