রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আজ সকাল-সন্ধ্যা হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আজ বৃহস্পতিবার সরকার পতনের এক দফা আদায়ে এবং তফসিল বাতিলের দাবিতে  হরতাল পালন করছে বিএনপি। এ হরতাল শুরু হয় ভোর ৬টায়; শেষ হবে সন্ধ্যা ৬টায়।

এদিকে একই দাবিতে আজ হরতাল পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে যুগপৎ আন্দোলনে যুক্ত গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বাম গণতান্ত্রিক ঐক্য, গণফোরাম, পিপলস পার্টি ও বাংলাদেশ লেবার পার্টিও।

তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন আজ। এ দিনে হরতাল কর্মসূচি পালন করছেন সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের নেতাকর্মীরা। ‘জীবন বাজি রেখে’ নেতাকর্মীদের হরতাল পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘বিএনপিসহ সমমনা দলগুলো দুর্জয় গতিতে জীবন বাজি রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবারও নেতাকর্মীরা জীবন বাজি রেখে, সর্বান্তকরণে সার্বিকভাবে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি পালন করবে।

এম এইচ’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ