সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

৪২ দিন বন্ধের পর মিয়ানমার থেকে এলো পিঁয়াজ ও সুপারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

টানা ৪২ দিন বন্ধ থাকার পর টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমার থেকে পিঁয়াজ ও শুকনো সুপারি এসেছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে ১২০ মেট্রিক টন পিঁয়াজ ও ৮০ মেট্রিক টন শুকনো সুপারিবাহী ট্রলার টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক (হিসাব) মো. জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, '৪২ দিন ধরে মিয়ানমারের সঙ্গে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ ছিল। সকালে মেসার্স ফারুক ট্রেডার্সের মাধ্যমে ১২০ মেট্রিক টন পিঁয়াজ ও ৮০ মেট্রিক টন শুকনো সুপারি টেকনাফ স্থলবন্দরে এসেছে।'

মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠ