রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সাড়ে ৫ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সাড়ে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়।


এর আগে, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত সাড়ে ৩টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে করে ফেরি চলাচল বন্ধ করা হয়। প্রায় সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ ছিল। পরে সকাল পৌনে ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ