আর কে ওসমান আলী
দিনাজপুর
জনকল্যাণের মনোভাব নিয়ে কর্মক্ষেত্রে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন, অপরাধীদের আইনের আওতায় আনা, বিভিন্ন জটিল মামলা সমাধানে সফলভাবে কাজ করা, সর্বোপরি সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিষ্ঠার সাথে কাজ করার প্রতিদানস্বরূপ দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদ।
রোববার ( ১৪ ফেব্রুয়ারী) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপিএম এর সভাপতিত্বে জানুয়ারি (২০২৪) মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দিনাজপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হওয়া নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তাওহীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ পিপি এম। এসময় তিনি জেলার সকল সার্কেল অফিসার এ