শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুসল্লিদের ওপর হামলা, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হামলার দৃশ্যের ছবিটি সিসিটিভি ফুটেজ থেকে নেয়া: যমুনা টিভি

রংপুরের হারাগাছে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মুসল্লিদের ওপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। শনিবার (১৬ মার্চ) দুপুরে হারাগাছের মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর দেয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মসজিদের সীমানা প্রাচীর দিতে যান কয়েকজন মুসল্লি। পরে হেলমেটধারী কয়েকজন এসে সীমানা প্রাচীর উপড়ে ফেলে। প্রথমে ইটপাটকেল ও পরে লাঠিসোটা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন কমপক্ষে ১০ জন।

মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াক্তিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটেà