`অসাধু ব্যবসায়ীরা তরমুজের দাম দারুণ বাড়িয়ে দিলো। আমরা যদি ঠিক করি, আমরা ৭ দিন কিংবা ১০ দিন সারাদেশে একটা মানুষও তরমুজ খাবো না, তরমুজ ব্যবসায়ীর তরমুজ তো সব পচে শেষ হয়ে যাব।’
বুধবার (২০ মার্চ) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলার শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে বাগমারা উপজেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সঙ্গে মতবিনিময় সভায় তরমুজের দাম বৃদ্ধি প্রসঙ্গ টেনে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন এ মন্তব্য করেছেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ‘আমরা দাম বাড়লে আরও বেশি কিনি। আর যত বেশি কিনি অসাধু ব্যবসায়ীরা আরও বেশি দাম বাড়ায়। পৃথিবীর অন্যান্য দেশে জিনিসের দাম বাড়লে সেই জিনিস লোকে কম কেনে বা বয়কট করে, আমাদের দেশে যেটার দাম বাড়তে থাকে আমরা ওটা আরও বেশি কিনে কিনে ছোটখাটো মজুতদার হয়ে যাই।’
তিনি আরও বলেন, কিছু ব্যবসায়ী বাজারে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। এই রমজান মাস সিয়াম সাধনাà