কালো বর্ণ চেহারা। মুখে খোঁচা খোঁচা দাড়ি। গায়ে তিন পকেটবিশিষ্ট হাফশার্ট। পরনে কালো রঙের ঢিলেঢালা প্যান্ট।
পায়ে ছেঁড়া-ফাটা স্যান্ডেল। ঘাড়ে গামছা ও মাথায় সাদা টুপি। হাতে ঝোলানো ব্যাগ। হাত বাড়িয়ে সালাম দেন।
প্রথমে দেখে মনে হবে সাহায্যপ্রার্থী। কিন্তু না। সাহায্যের জন্য হাত বাড়ান না।
মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে এমনই এক ব্যক্তির দেখা মেলে।
নাম তাঁর মাহাতাব আলী (৬১)। তিনি বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের চকমাহাপুর গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। মাহাতাব আলী পেশায় ছিলেন ওয়াচম্যান (প্রহরী)। দৈনিক মজুরিতে কাজ করতেন নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণা খামারে। তবে বয়সের ভারে তা-ও এখন আর করতে পারেন না।
তাই নিজের সংসার চালাতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত। তবে সব সমস্যা ফেলে রমজান মাস এলেই তিনি রোজাদারদের খিদমতে বিনা মূল্যে বিতরণ করেন মেসওয়াক (দাঁতন)। এ কাজ তিনি ৩৩ বছর à¦