পাবনার ঈশ্বরদী রেল ক্রসিং পারাপারের সময় মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বন্ধ হয়ে গেছেঢাকা-খুলনা রেল যোগাযোগ ।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সূফী নূর মোহাম্মদ। তিনি বলেন,পরিস্থিতি স্বাভাবিক হতে ৪-৫ ঘণ্টা সময় লাগব বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আপাতত খুলনা থেকে ঈশ্বরদী পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ আছে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ কুà¦