ব্রহ্মপুত্রের তীরে টিনের ছোট্ট এই মসজিদটি দেখতে সাদামাটা হলেও স্থানীয় হিজড়াদের জন্য তা খুশির সংবাদ। অন্যান্য মসজিদ থেকে প্রত্যাখ্যাত হওয়া তাদের জন্য দৈনন্দিন ঘটনা। সরকারের দান করা জমিতে ময়মনসিংহের এই মসজিদটি তৈরি হয় কয়েক ডজন হিজড়ার অর্থ এবং শ্রমে। নাম দেওয়া হয় দক্ষিণ চর কালীবাড়ি মসজিদ।
স্থানীয় একটি হিজড়া কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রহমান আজাদ জানান, বাংলাদেশে এমন মসজিদ এই প্রথম। অন্য একটি শহরেও এমন একটি মসজিদ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে স্থানীয়দের প্রতিবাদে তা ভেস্তে যায়।
দক্ষিণ চর কালীবাড়ি মসজিদের ইমাম আবদুল মোতালেব বলেন, হিজড়াদের