মো. সাখাওয়াত হোসেন,
ফরিদপুর জেলা প্রতিনিধি::
বৃহত্তর ফরিদপুর জেলার কুরআনে হাফেজদের নিয়ে ফরিদপুর সদরে এক মিলনমেলা ও সাহরি নাইট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের অম্বিকা মেমোরিয়াল হলে দিবাগত রাত ১২টা থেকে ৪টা পর্যন্ত কুরআন তিলাওয়াত, আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, ইসলামিক সাংস্কৃতিক গান, কুইজপ্রতিযোগিতা-পুরস্কার বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাহরী অনুষ্ঠিত হয়।
মুফতি ফায়েক হাসানের সভাপতিত্ব অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হাফেজ ক্বারী মো. আবু উবাদা আওয়ার ইসলামের এ প্রতিনিধিকে জানান, বিকেল থেকেই বিভিন্ন জায়গা থেকে আগত কুরআনে হাফেজ দের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। প্রায় ৫শতাধিক হাফেজদের এক মিলনমেলার সৃষ্টি হয় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণ।