আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্বজয়ী ও দেশসেরা তিন কুরআনের হাফিজকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় বানিয়াচং ইসলামী যুব সমাজের আয়োজনে স্থানীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইরানে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে পিছনে ফেলে ১ম স্থান অর্জনকারী বালক বিশ্বজয়ী হাফিজ বশির আহমদ, বাংলাদেশের টিভি চ্যানেল নিউজ ২৪ এর রমজান মাসজুরে প্রচারিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনকারী হাফিজ আব্দুর রহমান বিন নুর ও জাগরণ টিভিতে প্রচারিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফিজ তানযীমুল ইসলাম রিয়াদকে গণসংবর্ধনা দেয়া হয়।
ইসলামী যুব সমà¦