রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঝালকাঠিতে একাধিক গাড়িকে চাপা দিল ট্রাক, নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝালকাঠির গাবখান সেতু এলাকায় কয়েকটি গাড়িকে চাপা দিয়েছে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক। এতে ১১ নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।

আজ বুধবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. আফরুজুল হক।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছেন, ঝালকাঠির গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায়। 

এ ঘটনায় আহত কয়েকজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন এইচ এম জহিরুল।

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ